
নিজস্ব প্রতিবেদক :
আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এনবিআর আয়োজিত “Bangladesh Single Window” অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ অনলাইনে রিটার্ন দাখিলের স্বীকৃতি হিসেবে “e-Return Champion Certificate” অর্জন করেছে সোনালী ব্যাংক পিএলসি। স্বীকৃতিপ্রাপ্ত পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র ব্যাংক হিসেবে এ গৌরব সোনালী ব্যাংকের। এটি ব্যাংকের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের প্রযুক্তিগত অগ্রগতিরও স্বীকৃতি।
২০২৪ সালের অক্টোবরে এনবিআর কর্তৃক ব্যাংক কর্মকর্তাদের জন্য অনলাইন ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার পর সোনালী ব্যাংক দ্রুত উদ্যোগ নিয়ে অনলাইন প্রশিক্ষণ, হেল্পডেস্ক, ভিডিও টিউটোরিয়াল ও নিয়মিত তদারকির মাধ্যমে সকল কর্মকর্তা-কর্মচারীকে অনলাইনে রিটার্ন দাখিলে সম্পৃক্ত করেছে।
এই অর্জন আমাদের ডিজিটাল রূপান্তরের প্রতিশ্রুতি এবং “Good Governance Towards Progress” মূলমন্ত্রের সফলতার প্রতীক। সামনে আমরা “Unlocking New Horizons” এর মাধ্যমে আমানতকারী, গ্রাহক ও স্টেকহোল্ডারদের আরও উন্নত সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।


