ইসলামী ব্যাংক রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১৬ সেপ্টেম্বর ২০২৫, রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ লেকচার গ্যালারী হলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুল জলিল। স্বাগত বক্তব্য দেন রাজশাহী জোনপ্রধান মোঃ মনিরুল ইসলাম। সম্মেলনে জোনের অধীন শাখাসমূহের প্রধান, নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধআজ ক্রীড়াঙ্গনের জীবন্ত কিংবদন্তি আবদুস সাদেকের ৮০তম জন্মদিন
পরবর্তী নিবন্ধএনআরবিসি ব্যাংকে ইসলামী ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত