ব্লকে ১৯ কোটি টাকার লেনদেন


নিউজ ডেস্ক:

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৩ লাখ ৩৫ হাজার ৯৬৬টি শেয়ার ৩৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ১৮ লাখ ৩৭ হাজার টাকা।

সূত্র মতে, মঙ্গলবার (১৪ অক্টোবর) ব্লকে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের ৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলের ৪ কোটি ১০ লাখ ৯ হাজার টাকার ও তৃতীয় স্থানে থাকা ফাইন ফুডসের ২ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে সংস্কার অগ্রগতি যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আগ্রহ বাড়াবে: অর্থ উপদেষ্টা
পরবর্তী নিবন্ধআইপিও অনুমোদনের সিদ্ধান্ত নেবে স্টক এক্সচেঞ্জ, নীতিমালার খসড়া অনুমোদন