
নিজস্ব প্রতিবেদক:
২৬ অক্টোবর রবিবার জনতা ব্যাংক পিএলসি’র রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক
সম্মেলন স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান সিএসপি। ব্যাংকের
ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রংপুর বিভাগীয় র্কাযালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল বারেক চৌধুরীর সভাপতিত্বে
অনুষ্ঠিত সম্মেলনে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফুল আলম, প্রধান
র্কাযালয়ের আইসিটি ডিভিশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিস এবং রংপুর বিভাগীয়
র্কাযালয়ের আওতাধীন র্নিবাহীগণ এবং শাখাব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।
এর আগে ২৫ অক্টোবর রংপুর বিভাগীয় র্কাযালয়ে ‘ইমর্পটেন্স অব সুইফট আইএসও
২০০২২ (এমএক্স) মাইগ্রেশন’ র্শীষক ট্রেনিং র্কোসের উদ্বোধন করেন এবং রংপুর ও
দিনাজপুরে ফিন্যান্সিয়াল লিটারেসি বিষয়ক দুটি র্কমশালার উদ্বোধন ও সেশন
পরিচালনা করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।
সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান ঋণ দেওয়ার আগে গ্রাহকের ঋণ
পরিশোধের মানসিকতা আছে কি-না তা দেখে ভালো গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ ও
যথাসময়ে আদায়ের র্নিদেশনা দেন এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ
মজিবর রহমান স্বল্প সুদের আমানত সংগ্রহ ও খেলাপী ঋণ আদায়ে র্কমর্কতাদেরকে
অধিকতর মনোযোগ দেয়ার আহ্বান জানান পাশাপাশি ব্যাংকের নিয়মাচার সঠিকভাবে
পরিপালনের প্রতি উপস্থিত র্নিবাহী ও র্কমর্কতাদের র্নিদেশনা প্রদান করেন।


