জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
জনতা ব্যাংক পিএলসি‘র ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে
৩০ অক্টোবর বৃহস্পতিবার ব্যাংকের প্রধান র্কাযালয়ে অ্যাসেট-লায়াবিলিটি
ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের
উপব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা, মোঃ নজরুল ইসলাম ও মোঃ
আশরাফুল আলমসহ মহাব্যবস্থাপকবৃন্দ ও সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপকবৃন্দ
উপস্থিত ছিলেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান র্বতমান
অবস্থার আলোকে র্কমকৌশল র্নিধারণ করে স্বল্প সুদের আমানত, অটো চালান,
ফরেন রেমিট্যান্স বৃদ্ধি এবং শ্রেণিকৃত ঋণ আদায় ও হ্রাস, অবলোপনকৃত ঋণ
আদায়ে জোর দেয়াসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে র্নিদেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছাও অভিনন্দনে ভাসছে পপুলার২৪নিউজ ডট কম
পরবর্তী নিবন্ধরূপালী ব্যাংক পরিচালনা পর্ষদের সাথে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত