
নিউজ ডেস্ক:
দেশের বাজারে এখন রেকর্ড গড়া দামে বিক্রি হচ্ছে সোনা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এরপর আর দাম পরিবর্তন করা হয়নি।
ফলে শুক্রবার (১৭ অক্টোবর) দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।


