আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৩তম পর্ষদ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৩তম সভা ৬
অক্টোবর, বৃহস্পতিবার প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ
চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা
পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ
করা হয়।

সভায় পর্ষদ পরিচালক মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম
আবু ইউসুফ, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রাফাত উল্লা খান, ব্যাংকের
কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং সংশ্লিষ্ট
নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধডিবিএ পরিচালনা পর্ষদ নির্বাচনে ১৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাইফুল ইসলাম পুনরায় প্রেসিডেন্ট
পরবর্তী নিবন্ধআমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)শিক্ষাথীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা