শেয়ারবাজারে মূল্য সূচকের উত্থানে লেনদেন কমেছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ নভেম্বর) মূল্যসূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ৩১০ টি কোম্পানির শেয়ারদর। সেইসাথে আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৪ দশমিক ৪৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯০১ পয়েন্টে।

brac epl single inner regular

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক শূন্য দশমিক ৩ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪২০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৭৫ কোটি ৫৩ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩১০ টি কোম্পানির, বিপরীতে ৩৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরুলস হওয়ার আগেই পুঁজিবাজারের সমস্যার সমাধান খুঁজতে হবে:ডিএসই চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধজনতা ব্যাংকে ফাউন্ডেশন কোর্স ফর অফিসার্স প্রশিক্ষণ কোর্স উদ্বোধন