
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৯: ০৩

২০২৬ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে ২৮ দিন সরকারি ছুটি থাকবে ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা। এর মধ্যে ৬ দিন সাপ্তাহিক ছুটি দিন শুক্রবার পড়েছে প্রথম আলো ফাইল ছবি
২০২৬ সালে মোট ২৮ দিন ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালে সাপ্তাহিক ছুটির দিনসহ মোট ২৮ দিন ব্যাংক বন্ধ থাকবে। আজ রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তালিকা চূড়ান্ত করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের এই ছুটির তালিকা কার্যকর হবে। ব্যাংক ছুটির এ তালিকা মোতাবেক, ২০২৬ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আবার ৬ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি দিন শুক্রবার। এ ছাড়া ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই (বুধবার) এবং ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ব্যাংকে লেনদেন হবে না।


