নিজস্ব প্রতিবেদক
আজ সোমবার জনতা ব্যাংক পিএলসি’র নোয়াখালী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম ।
নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম চৌধুরীর
সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের আওতাধীন নির্বাহী
এবং শাখাব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।
এর আগে নোয়াখালীর মাইজদীতে ফিন্যান্সিয়াল লিটারেসি বিষয়ক কর্মশালার
উদ্বোধন ও সেশন পরিচালনা করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।
সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান ব্যাংকের নিয়মাচার
সঠিকভাবে পরিপালনের প্রতি উপস্থিত নির্বাহী ও কর্মকর্তাদের নির্দেশনা প্রদান
করেন। খেলাপী ঋণ আদায়ে কর্মকর্তাদেরকে অধিকতর মনোযোগ দেয়ার আহ্বান
জানান। স্বল্প সুদের আমানত সংগ্রহ এবং সংগ্রহকৃত আমানত স্থানীয়ভাবে
বিনিয়োগ করার পরামর্শ দেন।নেজিস্ব
১০ নভেম্বর সোমবার জনতা ব্যাংক পিএলসি’র নোয়াখালী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম ।
নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম চৌধুরীর
সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের আওতাধীন নির্বাহী
এবং শাখাব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।
এর আগে নোয়াখালীর মাইজদীতে ফিন্যান্সিয়াল লিটারেসি বিষয়ক কর্মশালার
উদ্বোধন ও সেশন পরিচালনা করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।
সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান ব্যাংকের নিয়মাচার
সঠিকভাবে পরিপালনের প্রতি উপস্থিত নির্বাহী ও কর্মকর্তাদের নির্দেশনা প্রদান
করেন। খেলাপী ঋণ আদায়ে কর্মকর্তাদেরকে অধিকতর মনোযোগ দেয়ার আহ্বান
জানান। স্বল্প সুদের আমানত সংগ্রহ এবং সংগ্রহকৃত আমানত স্থানীয়ভাবে
বিনিয়োগ করার পরামর্শ দেন।