‘জ্বালানি তেল সরবরাহে ঘাটতির সম্ভাবনা নেই’

সরকার চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় জ্বালানি তেল কিনছে। তাই জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজের ভিডিও বার্তায় এ কথা জানানো হয়েছে। এসময় সচেতনতামূলক একাধিক ভিডিও বার্তা পোস্ট করা হয়।আরেকটি ভিডিও বার্তায় বলা হয়, পেট্রোল-অকটেন-ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। এ ধরনের জ্বালানি তেল মজুত করা অত্যন্ত বিপজ্জনক। তাই অবৈধ তেল মজুত করবেন না। আরেক বার্তায় লেখা হয়, সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করেনি। তাই অতিরিক্ত লাভের আশায় জ্বালানি তেলের অবৈধ মজুত করবেন না।

এছাড়া দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক আছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল কেনা যাবে না বলেও আরেকটি বার্তায় লেখা হয়।

ভিডিও বার্তায় লেখা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসোনার দাম ভরিতে কমলো আরও ৬৫৯০ টাকা
পরবর্তী নিবন্ধআট মাসে রাজস্ব ঘাটতি ৭১ হাজার ৪৭২ কোটি টাকা