
নিউজ ডেস্ক
রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর রোডের ৪২ নম্বর বাড়ির ওই ভবনের ১১তলার একটি কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১১তলা ওই ভবনের ওপরের তলায় আগুন লাগে। বর্তমানে আমাদের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।
জনতা ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন
সোমবার (১৩ এপ্রিল) জনতা ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন বাকৃবির শহীদ সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান উপস্থিত ছিলেন। ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ফারজানা খালেকের সভাপতিত্বে এরিয়া প্রধানগণসহ সংশ্লিষ্ট নির্বাহী এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি


