স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫২তম বোর্ড সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫২তম বোর্ড সভা ২৮ এপ্রিল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে সম্মানিত চেয়ারম্যান ফিরোজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য অশোক কুমার সাহা, এ কে এম আবদুল আলীম, তাজমীম মোস্তফা চৌধুরী, মোঃ সাহেদুল আলম, তানভীর মোস্তফা চৌধুরী, ফারজানা সুলতানা, মোঃ লফিজুল হক এবং গোলাম হাফিজ আহমেদ।

সভায় আরো উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মোঃ মিজানুর রহমান এফসিএস এবং স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ভারপ্রাপ্ত সিইও মোঃ মনিরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দাম আরও কমলো
পরবর্তী নিবন্ধপাপারাজ্জিদের সতর্ক করলেন কারিশমা কাপুর