এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন

সংসদ সদস্যদের (এমপি) জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়িসুবিধা বাতিলের বিধান রেখে ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (আমেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।‌ লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আইনের খসড়াটি করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ-সদস্যদের পারিতোষিক ও ভাতাদি ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭৩’ অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। এ অর্ডারের আর্টিকেল থ্রিসি’র বিধান অনুযায়ী সংসদ-সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা ভোগ করে থাকেন। বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে সংসদ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করার জন্য নতুন এ আইনের খসড়া মন্ত্রিসভা-বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি সমস্যা সমাধানে ১০ সদস্যের বিশেষ কমিটি
পরবর্তী নিবন্ধবিএসইসি–আইডিআরএ শীর্ষ পদে বয়সসীমা থাকছে না, মন্ত্রিসভায় অনুমোদন