কৃষকের ভাগ্য পরিবর্তনে কাজ শুরু করেছি: সংসদে প্রধানমন্ত্রী

কৃষকের ভাগ্য পরিবর্তন এবং তাদের জীবনমান উন্নয়নে সরকার কাজ শুরু করেছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

তিনি বলেন, আমরা আমাদের মেনিফেস্টোতে কৃষক কার্ডের কথা বলেছিলাম।

আল্লাহর রহমতে সরকার গঠনের পর দ্রুততার সঙ্গে আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সমাপনী বক্তব্যে সংসদ নেতা এসব কথা বলেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা কৃষকদের সমস্যার কথা উল্লেখ করেছেন।

আমি তাকে আশ্বস্ত করে বলতে চাই, আমরা প্রতিটি কৃষকের কাছে পৌঁছাতে চাই। কৃষক বলতে শুধু যারা ধান ফলায় তারা নয়; যারা মৎস্য চাষ করে, গবাদি পশু পালন করে—আমরা প্রত্যেক ধরনের কৃষকের কাছে পর্যায়ক্রমে পৌঁছাব এবং তাদের পাশে দাঁড়াব।
তিনি আরও বলেন, আমরা নির্বাচনী প্রচারণার সময় গ্রামে গিয়ে কৃষকের কাছে ভোট চেয়েছি, তাদের অবস্থা আমরা জানি। কৃষকের ভাগ্য পরিবর্তন করার যে কাজ এই সংসদ শুরু করেছে, ইনশাআল্লাহ গ্যালারিতে বসা এই ভবিষ্যৎ প্রজন্ম সেই কাজটিকে আরও এগিয়ে নিয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধএপ্রিলের ২৯ দিনে ৩ বিলিয়ন ডলার ছাড়াল প্রবাসী আয়
পরবর্তী নিবন্ধ৩৭ হাজার কোটির ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান