বুধবার দেশে কোনো লোডশোডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ

গতকাল বুধবার সারাদেশে চাহিদার সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন এবং সঞ্চালন করা হয়েছে। ফলে এদিন সারাদেশে কোনো লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

বিদ্যুৎ সঞ্চালনের তথ্যে দেখা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১২টায় বিদ্যুতের চাহিদা ছিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট, একই পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় চাহিদা ছিল ৯ হাজার ৩৩০ মেগাওয়াট, সরবরাহও তাই। এদিন সন্ধ্যা ৭টায় চাহিদা ছিল ১১ হাজার ৩৬ মেগাওয়াট, সরবরাহও ছিল পুরোটাই।

এতে দেখা যায়, গতকাল বুধবার দেশে কোনো লোডশেডিং হয়নি।

পূর্ববর্তী নিবন্ধবর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী