Monday, June 8, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক- এ মাসব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন-এর উদ্বোধন

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক- এ মাসব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন-এর উদ্বোধন

‘অন্তর্ভুক্তিতেই অগ্রগতি’ স্লোগানকে সামনে রেখে ব্যাংকিং সেবা বহির্ভূত মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এবং গ্রাহকদের সাথে সম্পর্কের আন্তরিকতা দৃঢ় করতে মাসব্যাপী ‘আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন’ শুরু করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.।

গত ০৫ এপ্রিল ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে ঊর্দ্ধতন নির্বাহীবৃন্দের সরাসরি উপস্থিতি এবং অনলাইনে সকল শাখাপ্রধানের অংশগ্রহণে আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্যাম্পেইন এর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান।

শরি‘আহ ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবাসমূহ সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক কর্মকান্ডে সকল পর্যায়ের মানুষের অংশগ্রহণ বৃদ্ধিপূর্বক দেশের অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা ও উঠান বৈঠক
পরবর্তী নিবন্ধসংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ