Sunday, June 7, 2026
প্রচ্ছদ খেলাধুলা ঢাকা লিগে এবারও থাকছে না বিদেশি ক্রিকেটার

ঢাকা লিগে এবারও থাকছে না বিদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুরু হতে যাচ্ছে ঢাকা লিগ। আজ বৃৃহস্পতিবার বিসিবির সঙ্গে বৈঠক করেন ঢাকার সব ক্লাবের সংগঠকরা। যেখানে সিদ্ধান্ত হয়, আগামী মাসেই মাঠে গড়াবে ঢাকা লিগ। চলতি মাসে হবে দলবদল। তবে এবারের আসরে থাকছে না সুপার লিগ। খেলা হবে সিঙ্গেল লিগ ভিত্তিতে।

মিটিং শেষে গণমাধ্যমকে হান্নান সরকার বলেন, ‘বড় সিদ্ধান্ত যেটা হয়েছে, আমরা ক্লাব প্রতিনিধিরা ছিলাম আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। সাধারণত ডিপিএলে আমরা সুপার লিগ খেলে অভ্যস্ত, এটা একটা বড় সিদ্ধান্ত ছিল। সাধারণত আমরা সুপার লিগের মাধ্যমে চ্যাম্পিয়নশিপ নির্ধারণ করি। এবার আমরা সিঙ্গেল লিগে যাচ্ছি, ১১টা লিগ ম্যাচ হয় সেই ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়নশিপটা নির্ধারণ হবে।’

পরে ৬ মাঠে খেলা নিয়ে মল্লিক রনি বলেন, ‘আমরা এ বছর চেয়েছি যাতে একসাথে ছয়টি মাঠে খেলা হয়। যাতে আমাদের পরের দিন তিনটা ম্যাচ, তারপর দিন আবার তিনটা ম্যাচ না হয়ে একসাথে যেন ছয়টা ম্যাচ হয়। আর পরের দিন যাতে রিজার্ভ ডে থাকে। সেটা তারা বিবেচনা করছে ছয়টা মাঠ নেওয়ার জন্য।’

এ দিকে গেল আসরের মতো এবারের আসরেও থাকছে না বিদেশি কোনো ক্রিকেটার। জিয়াউর রহমান তপু বলেন, ‘এ বছরও বিদেশি ক্রিকেটার বাদ দেওয়া হয়েছে। সবগুলো ক্লাব রাজি হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধসব রানীর রাজার প্রয়োজন হয় না: অপু বিশ্বাস
পরবর্তী নিবন্ধযুদ্ধপরিস্থিতি অব্যাহত থাকলে মূল্যস্ফীতি ১২% ছাড়াবে