বিদ্যুতের মূল্য সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

চলমান বৈশ্বিক জ্বালানি ও বিদ্যুতের সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয় বিষয়ে প্রস্তাব প্রণয়নের জন্য মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে কমিটিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী; বাণিজ্য মন্ত্রী; অর্থ সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব; জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবকে সদস্য রাখা হয়েছে।

এই কমিটি চলমান বৈশ্বিক জ্বালানি ও বিদ্যুতের সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয় বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে মন্ত্রিসভা বৈঠকের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়ন করবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলা নববর্ষ উপলক্ষে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির
পরবর্তী নিবন্ধকৃষক কার্ড বিতরণ উদ্বোধন করতে আজ টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী