Tuesday, May 19, 2026
প্রচ্ছদ বাংলাদেশ সন্ধ্যার মধ্যে ঢাকা-চট্টগ্রামসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকা-চট্টগ্রামসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ জন হজযাত্রী, মারা গেছেন আরও একজন
পরবর্তী নিবন্ধট্রাম্পের ঘোষণার পর কমল তেলের দাম