Sunday, September 6, 2026
প্রচ্ছদ শেয়ারবাজার ঈদের আগে শনিবারও চালু শেয়ারবাজার লেনদেন

ঈদের আগে শনিবারও চালু শেয়ারবাজার লেনদেন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। এছাড়া ছুটির আগে শনিবার (২৩ মে) দেশের শেয়ারবাজারে লেনদেন হবে।

সোমবার (১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানায়, সরকারি আদেশ অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জেরে (ডিএসই) অফিস ও ট্রেডিং কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে এবং আসন্ন ঈদুল আজহার ছুটিতে তা বন্ধ থাকবে।

আরও জানানো হয়, ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) সাধারণ কর্মদিবস হিসেবে অফিস ও ট্রেডিং কার্যক্রম স্বাভাবিক নিয়মে চালু থাকবে।

তবে সরকারি ছুটির নির্দেশনা অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে ডিএসইর সব ধরনের অফিস ও ট্রেডিং কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী ১ জুন থেকে নিয়মিত সময়সূচি অনুযায়ী পুনরায় অফিস ও ট্রেডিং কার্যক্রম শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধশাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৮তম সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধবাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে