Friday, May 22, 2026
প্রচ্ছদ বাংলাদেশ হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান

হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সৌদি আরব গেছেন।

শুক্রবার (২২ মে) তিনি সস্ত্রীক সৌদি আরব যান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি সৌদি আরব সফরে করছেন। সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

হজ পালন শেষে আগামী ১ জুন দেশে ফিরবেন সেনাপ্রধান।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে আ.লীগ নেতা মজিবুল হক বাদলের পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা
পরবর্তী নিবন্ধসরকারি অফিস খোলা শনিবার