Thursday, May 28, 2026
প্রচ্ছদ বাংলাদেশ এবার চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী

এবার চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী

সাভার (ঢাকা) প্রতিনিধি

এবার কোরবানির পশুর চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে সাভারের আমিনবাজার এলাকায় কাঁচা চামড়া বেচাকেনা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‌‘এবার বেশিরভাগ চামড়া সংরক্ষণ করা যাবে এবং ট্যানারি পর্যন্ত পৌঁছাবে। অন্যান্য যে কোনো বছরের তুলনায় বেশি সংখ্যক চামড়া সংরক্ষণ করা যাবে। ভবিষ্যতে এটিকে একটি স্থায়ী অবকাঠামোতে রূপ দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করছি।’

তিনি বলেন, ‘সেসব জায়গায় চামড়া জড়ো হয়, সেখানে সার্বক্ষণিকভাবে আমাদের লোক কাজ করছে। তাই পাচার হওয়ার কোনো উপায় নেই। যারা চামড়ায় লবণ মাখিয়ে বিক্রি করবেন, তারা ভালো দাম পাবেন।’

বিকেলে থেকে সাভারের বিসিক চামড়া শিল্পনগরী ট্যানারি কারখানাগুলোতে চামড়া প্রবেশ করছে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধকষ্টার্জিত জয়ে সেমিফাইনালে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩