
ঈদুল আজহা উপলক্ষে ট্রেন যাত্রায় অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। রেলের সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার (১৬ মে) পাওয়া যাচ্ছে ২৬ মে’র যাত্রার টিকিট।
রেলওয়ে সূত্র জানিয়েছে, পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টা থেকে। এছাড়া পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
এছাড়া ২৭ মে যাত্রার অগ্রিম টিকিট ১৭ মে পাওয়া যাবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
আসন্ন ঈদুল আজহায় আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার এ প্রজ্ঞাপন জারি করা হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হতে পারে।


