Friday, May 15, 2026
প্রচ্ছদ বাংলাদেশ তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

দেশের তিনটি বিভাগে ভারী বৃষ্টির আভাস রয়েছে। পাশাপাশি বাকি পাঁচটি বিভাগে দমকা হাওয়াসহ বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৫ মে) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’একটি স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সাপ্তাহজুড়ে দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এসময় দেশের কোথাও বেশি কোথাও কম বৃষ্টি হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধবগুড়া সিটি করপোরেশন হিসেবে অন্তর্ভুক্ত, গেজেট প্রকাশ
পরবর্তী নিবন্ধডিমের পর দাম বেড়েছে পেঁয়াজ-আদার, স্বস্তি নেই সবজিতেও