Friday, July 17, 2026
প্রচ্ছদ বাংলাদেশ রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু

রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিচার শুরু হয়েছে।

অভিযোগ গঠনের শুনানি শেষে আদালত মামলার পরবর্তী ধাপে সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল মঙ্গলবার (২ জুন) দিন ধার্য করেছেন।

এর আগে সোমবার (১ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠনের (চার্জ গঠন) শুনানি অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে কঠোর পুলিশ বেষ্টনীর মধ্যে দুই আসামিকে আদালতের এজলাসে তোলা হয়।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধান আসামি সোহেল রানা ও অপর আসামি স্বপ্না আক্তারকে হাজির করে অভিযোগ গঠনের শুনানি গ্রহণ করা হয়। শুনানি শেষে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে অগ্রসর হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২৪ মে আদালত পুলিশের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে ১ জুন অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেছিলেন। তদন্তে ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন ও ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।

গত ১৯ মে রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা মামলার পরবর্তী ধাপ হিসেবে সাক্ষ্যগ্রহণের প্রস্তুতি নেবেন বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ, লাঠিচার্জ- জলকামান নিক্ষেপ
পরবর্তী নিবন্ধজ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী