Tuesday, June 23, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়াও মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ, মো. মইন উদ্দিন মাসুদ, সালামুন নেছা ও উপ-মহাব্যবস্থাপক মো. আফজাল হোসেন সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৬ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় । পাশাপাশি ঋণের প্রবাহ বৃদ্ধি, প্রান্তিক ও নতুন উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়ন নিশ্চিতকরণ এবং গ্রাহকসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় ।

সভায় স্থানীয় কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ, জোনাল ম্যানেজারবৃন্দ, প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং কর্পোরেট ১ ও ২ শাখাসহ দেশের সকল শাখা প্রধান ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন ।

এ সময় ব্যাংকটির সামগ্রকি ব্যবসায়কি অগ্রগতি মূল্যায়ন করা হয় এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলকে সমন্বতিভাবে কাজ করার আহবান জানানো হয় ।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংক জিয়া পরিষদ ইউনিটির ১২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
পরবর্তী নিবন্ধপ্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ