Monday, June 29, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এনবিআরের কর প্রশাসন বিভাগের সদস্য আহসান হাবিব।
সোমবার (২৯ জুন) ঊর্ধ্বতন একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

আহসান হাবিব এর আগে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক ছিলেন। বর্তমানে তিনি এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধকালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধসংসদে অর্থবিল পাস, করমুক্ত আয়সীমা ৪ লাখ