Monday, June 15, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ডাসার উপজেলায় সোনালী ব্যাংকের ১২৩৫তম শাখার উদ্বোধন

ডাসার উপজেলায় সোনালী ব্যাংকের ১২৩৫তম শাখার উদ্বোধন

মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলায় ‘ডাসার শাখা (পল্লী শাখা)’ নামে সোনালী ব্যাংক পিএলসির ১২৩৫তম শাখার উদ্বোধন করা করেছে। রোববার (১৪ জুন) ডাসার উপজেলা পরিষদে অবস্থিত নতুন শাখাটির উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান ও মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান। এর আগে শাখাটি উদ্বোধন উপলক্ষে ডাসার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়।

সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস ফরিদপুরের জিএম (ইনচার্জ) মো. তানজিমুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদ ও ডাসারের ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, গণমাণ্য ব্যক্তিবর্গ, ব্যাংক কর্মকর্তা, গ্রাহক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধভারতের অনুমোদন না মেলায় নেপাল থেকে অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখুন: প্রশাসক জহির হোসেন