Tuesday, June 2, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য দাম কমলো এলপিজি সিলিন্ডারের

দাম কমলো এলপিজি সিলিন্ডারের

নিজস্ব প্রতিবেদক

ভোক্তাপর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে সরকার। ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এদিকে ৫.৫ কেজির সিলিন্ডার ৮৬৪ টাকা, ১২.৫ কেজি ১৯৬৩ টাকা, ১৫ কেজি ২৩৫৬ টাকা, ১৬ কেজি ২৫১৩ টাকা, ১৮ কেজি ২৮২৭ টাকা, ২০ কেজি ৩১৪১ টাকা, ২২ কেজি ৩৪৫৫ টাকা, ২৫ কেজি ৩৯২৭ টাকা, ৩০ কেজি ৪৭১২ টাকা, ৩৩ কেজি ৫১৮৩ টাকা, ৩৫ কেজি ৫৪৯৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৭০৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ ১৯ এপ্রিল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়। এর ১৭ দিন আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বিইআরসি। অর্থাৎ দুই দফায় ১২ কেজিতে ৫৯৯ টাকা বাড়ানো হয়। এরপর এই দাম কমলো।

নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।

পূর্ববর্তী নিবন্ধসিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান
পরবর্তী নিবন্ধতিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা