Thursday, November 5, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৩৭% নগদ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৩৭% নগদ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ৪১তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (৩০ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন।

সভায় পরিচালক সর্বজনাব মতিউর রহমান, এস আই চৌধুরী, ব্রিগিডিয়ার জেনারেল (অবঃ) মোঃ মাসুদ হোসেন, মামুনুর রশিদ, ডাঃ শামীম খান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, ডিএমডি খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানীর বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন। উপস্থিত শেয়ার হোল্ডারগণ তাদের বক্তব্যে কোম্পানীর বর্তমান অগ্রগতি ও সাফল্যের জন্য পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের ব্যালেন্সসীট ও শেয়ারহোল্ডারদের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ৩৭% নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন অংশগ্রহণকারী শেয়ারহোল্ডার, পরিচালক ও উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে কোম্পানীর অগ্রযাত্রা অব্যাহত রাখার বলে আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধসংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
পরবর্তী নিবন্ধআজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন