
দেশের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা ‘গ্রামীণফোন’-এর উর্ধ্বতন কর্মকর্তা শারমিন বিনতে বিল্লাল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীতে ১০ লক্ষ টাকার বীমা পলিসি গ্রহণ করেছেন ।
মঙ্গলবার (১৬ জুন) ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের প্রধান কার্যালয়ে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন গ্রাহক শারমিন বিনতে বিল্লালের হাতে বীমা দলিল হস্তান্তর করেন।
বীমার মেয়াদ ১০ বছর ও একটি লাভজনক বীমা স্কিম। এই পলিসির আওতায় গ্রাহক বাৎসরিক কিস্তিতে প্রিমিয়াম প্রদান করবেন। বীমার সফল মেয়াদ শেষে গ্রাহক মোট বীমা অংকের পাশাপাশি কোম্পানী ঘোষিত বোনাসসহ এককালীন আর্থিক সুবিধা লাভ করবেন, যা তার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে।


