Sunday, June 14, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

জনতা ব্যাংক পিএলসির রংপুর বিভাগীয় শাখাব্যবস্থাপক সম্মেলন রোববার (১৪ জুন) অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।

রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল বারেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সম্মেলনে রংপুর বিভাগীয় কার্যালয় ও এরিয়া অফিসের নির্বাহীবৃন্দ ও কর্মকর্তাবৃন্দসহ আওতাধীন শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান সম্মেলনে উপস্থিত শাখা ব্যবস্থাপকগণকে বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের গ্রাহকসেবা বৃদ্ধিসহ আমানত প্রবাহ বৃদ্ধি ও শ্রেণীকৃত ঋণ আদায়ে নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধতারল্য সংকট: ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক