Thursday, July 23, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ছয় মাসে মুনাফা বেড়েছে যমুনা ও শাহজালাল ইসলামী ব্যাংকের

ছয় মাসে মুনাফা বেড়েছে যমুনা ও শাহজালাল ইসলামী ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসি ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এর মধ্যে যমুনা ব্যাংকের মুনাফা ২২ শতাংশ এবং শাহজালাল ইসলামী ব্যাংকের ১২ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত ব্যাংক দুটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) পৃথক আর্থিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গতকাল বুধবার অনুষ্ঠিত ব্যাংক দুটির পৃথক পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

যমুনা ব্যাংক

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৩১ পয়সা। ফলে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৭২ পয়সা বা ২২ শতাংশ।

আর দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪০ পয়সা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ৬৯ পয়সা বা ৪৯ শতাংশ। গত ৩০ জুন শেষে যমুনা ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৫৪ পয়সা।

শাহজালাল ইসলামী ব্যাংক

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৪৭ পয়সা। ফলে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৩০ পয়সা বা ১২ শতাংশ।

আর দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪৩ পয়সা। এতে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ২২ পয়সা বা ১৫ শতাংশ। গত ৩০ জুন শেষে শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৩৩ পয়সা।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধথাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর