
নিজস্ব প্রতিবেদক
আজ দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘পপুলার টোয়েন্টিফোর নিউজ ডটকম’-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই বিশেষ দিনে প্রতিষ্ঠানটির সকল সাংবাদিক, কলাকুশলী, পাঠক এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে পোর্টালটির পথচলার এক যুগোত্তর মাইলফলক উদযাপিত হচ্ছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও দ্রুততম সময়ে পাঠকদের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনলাইন নিউজ পোর্টালটি শুরু থেকেই প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।
ভবিষ্যতেও গণমাধ্যমটি তাদের সততা ও সাহসিকতার ধারা বজায় রেখে বাংলাদেশের অনলাইন সাংবাদিকতায় আরও সমৃদ্ধ অবদান রাখবে—এমনটাই প্রত্যাশা।
“সত্যের সন্ধানে আমরা সবার আগে”—এই স্লোগানকে ধারণ করে ২০১৩ সালে যাত্রা শুরু করে বহুল প্রচারিত এই অনলাইন পোর্টালটি।প্রথমে স্বল্প পরিসরে যাত্রা শুরু করলেও মানের দিক থেকে দেশের প্রথম সারির অনলাইন পত্রিকাগুলোর চেয়ে পিছিয়ে নেই পপুলার টোয়েন্টিফোর নিউজ।
বস্তুনিষ্ঠ সংবাদ, সাংবাদিকদের মেধা ও মননশীলতা এবং পাঠকদের অগাধ বিশ্বাস ও ভালোবাসাকে পুঁজি করে এটি খুব অল্প সময়েই বহুল প্রচারিত অনলাইন গণমাধ্যমে পরিণত হয়। পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভান্থায়ীদের আস্থা নিয়ে প্রতিনিয়ত সামনে এগিয়ে যাচ্ছে এটি।
পোটালটির প্রতি পাঠকদের এই অগাধ বিশ্বাস সাংবাদিকদের আরও সাহসী ও বস্তুনিষ্ঠ রিপোর্টিংয়ে উৎসাহিত করছে। পাশাপাশি সবার আগে সত্য সংবাদ প্রচারের কারণে ইতিমধ্যে বিজ্ঞাপনদাতাদের আস্থার প্রতীকেও পরিণত হয়েছে পপুলার ২৪ নিউজ ডটকম।

কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই অনলাইন পত্রিকায় তা প্রকাশ করা সম্ভব হয়, যা ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে কিছুটা সময়সাপেক্ষ। ঘটনা ঘটার সাথে সাথেই খবর পড়ার এই সুবিধার কারণেই মূলত পাঠকরা এখন অনলাইন সাংবাদিকতার দিকে ঝুঁকছেন।
সাংবাদিক এবং পাঠকদের এই যৌথ প্রত্যাশা পূরণ করতে পারলেই একটি অনলাইন পত্রিকা দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে পারে। বিশেষ করে সত্য সংবাদ পরিবেশনে আপসহীন ভূমিকা রাখতে পারলে আর পেছনে ফিরে তাকাতে হয় না—যে কাজটি পপুলার ২৪ নিউজ ডটকম অত্যন্ত দায়িত্বশীলতার সাথে করে আসছে।
এছাড়া স্থানসংকটের কারণে প্রতিদিনের ঘটে যাওয়া অনেক ঘটনাই প্রিন্ট পত্রিকায় বাদ পড়ে যায়, কিন্তু অনলাইনে সব সংবাদের আপডেট পাওয়া সম্ভব হয়। তাই সাংবাদিকরাও অনলাইন পত্রিকায় নিউজ পাঠাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এর ফলে নিমিষেই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া যায়, যা মুহূর্তের মধ্যে পাঠকের কাছে পৌঁছে যায়। বর্তমানে দেশের অধিকাংশ মানুষ ফেসবুক ব্যবহার করায় নিজেদের ইতিবাচক খবর সামাজিক মাধ্যমে শেয়ার করে আনন্দ পান।
আর এই জায়গায় পপুলার ২৪ নিউজ ডটকম সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের সিংহভাগই এখন ইন্টারনেট ব্যবহারকারী। শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলেও সব বয়সের মানুষ ইন্টারনেটের আওতাভুক্ত হচ্ছেন।
তরুণ সমাজের এই ডিজিটাল অভিজ্ঞতার কথা মাথায় রেখে হাতের মুঠোয় প্রতি মুহূর্তের তাজা সংবাদ পৌঁছে দেওয়ার কাজটি নিরলসভাবে করে যাচ্ছে পপুলার ২৪ নিউজ ডটকম।
উল্লেখ্য, গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার গোপীনাথপুর গ্রামের কৃতি সন্তান মাসুদ মিয়ার সম্পাদনায় পপুলার ২৪ নিউজ ডটকম সাফল্যের সাথে তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।
পাঠকপ্রিয় এই অনলাইনটি আগামীর দিনগুলোতেও দেশ ও দেশের মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে এবং সকলের সহযোগিতায় অনলাইন সাংবাদিকতার অঙ্গনে আরও বহুদূর এগিয়ে যাবে—আজকের দিনে এটাই কামনা।


