Wednesday, September 16, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

সোনালী ব্যাংক পিএলসি ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি সম্পন্ন হয়েছে। ২৯ জুলাই বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার মো. শরিয়ত উল্লাহ ও ইবনে সিনা ট্রাস্টের পক্ষে এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সলিম উল্লাহ, ইবনে সিনা দয়াগজ্ঞ শাখার ডিজিএম ও এডমিন ইনচার্জ সৈয়দ ইকবাল হোসেন, ট্রাস্টের করপোরেট রিজিওনাল ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় সোনালী ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা ইবনে সিনার যেকোনো শাখায় কর্পোরেট স্বাস্থ্যসেবা ও বিশেষ ছাড় পাবেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা
পরবর্তী নিবন্ধ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছে পপুলার২৪নিউজ ডটকম