Tuesday, July 28, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

অগ্রণী ব্যাংক পিএলসি’র ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ফরিদপুর সার্কেলে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ফরিদপুরে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম। সম্মানিত অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার। ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদের সভাপতিত্বে সম্মেলনে সার্কেলাধীন ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধখেলাপি ঋণ ও তারল্য সংকট নিয়ে সতর্ক বাংলাদেশ ব্যাংক