Tuesday, July 7, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা অর্থ মন্ত্রনালয়, এডিবি, বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক -এর যৌথ আয়োজনে উদ্যোক্তা...

অর্থ মন্ত্রনালয়, এডিবি, বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক -এর যৌথ আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন

এডিবির অর্থায়নে,অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যবস্থাপনাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের SME & Special Programs Department-এর সার্বিক তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসি.-এর উদ্যোগে ব্র্যাক লারনিং সেন্টার গাছপাড়া, পাবনায় ০১ (এক) মাসব্যাপী (১০০ ঘণ্টা) “উদ্যোক্তা উন্নয়ন” শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

যমুনা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব নুর মোহাম্মদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ বিজনেস এডমিনিস্ট্রেশনের অধ্যাপক ড: মো: আমিরুল ইসলাম উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় এর এসএমইএসপিডি বিভাগের যুগ্ম-পরিচালক ও ডিপিডি জনাব মোঃ আইয়ুব আলী, যমুনা ব্যাংক পিএলসির রাজশাহী অঞ্চলের জোনাল হেড জনাব ফজলুল হক, যমুনা ব্যাংক পিএলসি এর হেড অফ এসএমই (মার্কেটিং) জনাব এন এইচ এম নুসরাত।

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন “Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)”- এর আওতায় এই উদ্যোগের লক্ষ্য হলো নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান ও প্রয়োজনীয় ঋণ সুবিধার মাধ্যমে তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি করা। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও উৎসাহ পাবেন, যা তাদের ব্যাংকিং সেবার আওতায় এনে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি-এর উর্ধ্বতন কর্মকর্তারা এবং পাবনার সম্ভাবনাময় উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি বিস্তারে সহায়ক হবে।

পূর্ববর্তী নিবন্ধজেট ফুয়েলের দাম কমলো
পরবর্তী নিবন্ধপ্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব করছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স