Saturday, July 11, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উত্তরা শাখায় হয়ে গেলো ‌‌‘গ্রাহক সমাবেশ’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন।

বুধবার (৮ জুলাই) ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোন প্রধান মো. মাহবুব-এ-আলমের সভাপতিত্বে আলোচনা উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইমাম হোসাইন এবং উত্তরা ১০ নম্বর সেক্টর জামে মসজিদের খতিব মুফতি মহিউদ্দিন আহমাদ। স্বাগত বক্তব্য দেন উত্তরা শাখা প্রধান মোহাম্মদ মাসুম বিল্লাহ।

গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন সমাজ সেবক ও ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, ক্যাপ্টেন শেখ মো. আহসানুল করিম, খন্দকার কামরুন্নাহার এবং হিউম্যান আপিল ইন্টা. অস্ট্রেলিয়া এর কান্ট্রি ডিরেক্টর কামাল এলহাজ মাহমুদ খলিফা।

পূর্ববর্তী নিবন্ধরূপালী ব্যাংকের সিলেট বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধস্বপ্নের মুকসুদপুর গড়তে চাই: সংবধনা অনুষ্ঠানে এমপি সেলিম