Wednesday, September 16, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য প্রাইজবন্ডের ১২৪তম ড্র রোববার

প্রাইজবন্ডের ১২৪তম ড্র রোববার

নিজস্ব প্রতিবেদক

একশো টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ১২৪তম ‘ড্র’ আগামী রোববার (২ আগস্ট) অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ ড্র অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

বিবরণীতে বলা হয়, সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হবে। প্রতি সিরিজে এ ড্রয়ে মোট ৪৬টি পুরস্কার থাকবে। এর মধ্যে ৬ লাখ টাকার একটি, ৩ লাখ ২৫ হাজার টাকার একটি, ১ লাখ টাকার দুটি, ৫০ হাজার টাকার দুটি এবং ১০ হাজার টাকার ৪০টি পুরস্কার রয়েছে।

ড্রয়ের ফলাফল আগামী ৩ আগস্ট জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআগস্ট মাসের জন্য অপরিবর্তিত রইল জ্বালানি তেলের দাম
পরবর্তী নিবন্ধরিহ্যাবের এজিএম ৩০ দিনের জন্য স্থগিত