Saturday, July 4, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করলেন তথ্যমন্ত্রী

বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করলেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ক্যাশলেস লেনদেনে জনগণকে উৎসাহিত করতে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি।

শনিবার (৪ জুলাই) ডাচ্-বাংলা ব্যাংকের নেক্সাসপে অ্যাপের মাধ্যমে তিনি বাংলা কিউআর স্ক্যান করে মূল্য পরিশোধ করেন। এ সময় ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডাচ্-বাংলা ব্যাংক জানিয়েছে, নেক্সাসপে ও রকেট অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিক ক্যাশবিহীন লেনদেন করা যায়। সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ লক্ষ্য বাস্তবায়নে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহক ও ব্যবসায়ীদের উৎসাহিত করতে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ব্যাংক।

পূর্ববর্তী নিবন্ধআরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার