Sunday, August 2, 2026
প্রচ্ছদ বাংলাদেশ পপুলার টোয়েন্টিফোর নিউজ ডটকম এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী...

পপুলার টোয়েন্টিফোর নিউজ ডটকম এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান

নিজস্ব প্রতিবেদক

সততা ও নিষ্ঠার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পপুলার টোয়েন্টিফোর নিউজ ডটকম ১৪তম বছরে পদার্পন করেছে। দীর্ঘ এই পথচলায় গণমানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে জনপ্রিয় এই নিউজ পোর্টালটি। বাংলাদেশের ইন্টারনেট সংবাদপত্রের ইতিহাসে পপুলার টোয়েন্টিফোর নিউজ এক অনন্য নাম। প্রতিদিনই বাড়ছে এই পত্রিকার পাঠক সংখ্যা।

পপুলার টোয়েন্টিফোর নিউজ ডটকম-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করেন পপুলার টোয়েন্টিফোর নিউজ ডটকম এর সম্পাদক মাসুদ মিয়া এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ খুরশীদ আলম পাটোয়ারী ও পপুলার টোয়েন্টিফোর নিউজ ডটকম-এর ব্যবস্থাপনা সম্পাদক মো: রিয়াজুল ইসলাম রিপন।

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন, দীর্ঘ দিন ধরে এ প্রতিষ্ঠানটি সফলভাবে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। ফলে এটি গণমানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতেও পত্রিকাটি তার গ্রহণযোগ্যতা ধরে রেখে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, এমনটাই প্রত্যাশা রাখছি। এদিকে গত বুধবার (২৯ জুলাই ২০২৬) নানা আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা পপুলার২৪নিউজ ডটকমের কার্যালয়ে এসে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পপুলার২৪নিউজ ডটকমের সম্পাদক মাসুদ মিয়ার সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক আতিক রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) প্রেসিডেন্ট পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বি এম ইউসুফ আলী, জেনিথ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. নুরুজ্জামান, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক ও পপুলার২৪নিউজ ডটকমের উপদেষ্টা সম্পাদক আলমগীর ফিরোজ, রূপালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আনিসুর রহমান, এবং এজিএম এহতেশামুজ্জামান আসিফ। ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন এর পক্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি ফুলের শুভেচ্ছা জানান।

পূর্ববর্তী নিবন্ধহজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর স্টল উদ্বোধন