Friday, September 18, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা বিকেএসপিকে ৩ লাখ টাকা দাবী পরিশোধ করলো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

বিকেএসপিকে ৩ লাখ টাকা দাবী পরিশোধ করলো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

গ্রুপ ও স্বাস্থ্য বীমা চুক্তির আলোকে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিকে ৩ লাখ টাকা পরিশোধ করেছে।

কাওরান বাজারস্থ ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে এ চেক হস্তান্তর করা হয়। ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের উপস্থিতিতে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ সাইফ উল্যাহর নিকট এ চেক হস্তান্তর করেন।

বিকেএসপির একজন শিক্ষার্থীর মৃত্যুতে ও ২জন শিক্ষার্থীর স্বাস্থ্য বীমা বাবদ এ দাবী পরিশোধ করে ন্যাশনাল লাইফ। অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, আইটি প্রধান ইভিপি এমএম ময়েজ উদ্দিন, গ্রুপ বীমা বিভাগের প্রধান ইভিপি কাজী মোহাম্মদ মহসীন, কোম্পানী সচিব মোঃ জিয়াউর রহমান ও জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপপুলার টোয়েন্টিফোর নিউজ ডটকম এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান
পরবর্তী নিবন্ধপূবালী ব্যাংকের ‘স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন সিজন ৪’ চালু