Monday, September 21, 2026
প্রচ্ছদ বিশ্ববাণিজ্য ব্যবসা সম্প্রসারণে মালয়েশিয়ায় যাচ্ছে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল

ব্যবসা সম্প্রসারণে মালয়েশিয়ায় যাচ্ছে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দেশটির বাজারে বাংলাদেশের সম্ভাবনাময় পণ্যের রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) একটি প্রতিনিধিদল মালয়েশিয়া সফরে যাচ্ছে।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ৩৯ সদস্যের প্রতিনিধিদল আগামী ২২ থেকে ২৫ সেপ্টেম্বর কুয়ালালামপুর সফর করবে। এ লক্ষ্যে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন ডিসিসিআই’র প্রতিনিধিদলের সব কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা করছে। রোববার (২০ সেপ্টেম্বর) ডিসিসিআইয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুর্বল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত সুফল মিলবে না: সৈয়দ মাহবুবুর রহমান
পরবর্তী নিবন্ধঊর্ধ্বমুখী ধারায় শেয়ারবাজার ডিএসইতে এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন