Thursday, November 5, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা কুবির শিক্ষক-কর্মচারীদের স্বাস্থ্য বিমার ৫ দাবির চেক দিলো জেনিথ লাইফ

কুবির শিক্ষক-কর্মচারীদের স্বাস্থ্য বিমার ৫ দাবির চেক দিলো জেনিথ লাইফ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য বিমার পাঁচটি দাবির বিপরীতে ৬ লাখ ৩২ হাজার ৬০০ টাকার চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।  

বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিমের হাতে চেক তুলে দেন।হস্তান্তর করা পাঁচটি দাবির মধ্যে তিনটি ক্রিটিক্যাল ইলনেস কেয়ার (সিআইসি) এবং দুটি হসপিটালাইজেশন ইন্স্যুরেন্সের (এইচআই) আওতাভুক্ত। এসব দাবির বিপরীতে মোট ৬ লাখ ৩২ হাজার ৬০০ টাকা পরিশোধ করা হয়।

চেক গ্রহণকালে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিম মাত্র সাত দিনের মধ্যে দ্রুততম সময়ে বিমা দাবির অর্থ পরিশোধ করায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে ধন্যবাদ জানান। একই সঙ্গে কোম্পানিটির সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফের সিইও এস এম নুরুজ্জামান বলেন, আমরা শতভাগ ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) পোর্টালের মাধ্যমে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বিমা দাবি নিষ্পত্তি করে থাকি।  অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, এফসিএমএ, রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এ ছাড়া জেনিথ ইসলামী লাইফের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. আরিফ হোসেন, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও গ্রুপ বিমা বিভাগের প্রধান মো. আনোয়ার হোসেন সরকার এবং কুমিল্লা অফিসের ইনচার্জ মো. আমিনুল হক ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ব্যাংকের পর্ষদে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ
পরবর্তী নিবন্ধরিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক