Monday, November 9, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা পাবনায় ৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধ পপুলার লাইফের

পাবনায় ৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধ পপুলার লাইফের

দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ
হিসেবে শনিবার পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর পাবনা জেলার
বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৮ লক্ষ ২৩ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও
আলোচনা সভা পাবনা কোম্পানীর নিজস্ব অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ
ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ
মোতাহার হোসেন, ডিএমডি মোঃ কামাল হোসেন মহসিন, নির্বাহী পরিচালক
মোঃ মোকলেছুর রহমান, এসজিএম মোঃ তানভীন আল-আজাদ নাঈম এবং কোম্পানীর
অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। সভাপতিত্ব করেন জিএম (উঃ) মোঃ শফিকুর রহমান।
ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরোববার চতুর্থ ধাপে ৫৯৭২ গ্রাহক পাবেন ২০ কোটি টাকার বিমা দাবি
পরবর্তী নিবন্ধচলতি আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার