Thursday, July 23, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঈদ পুনর্মিলনী

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রোববার (৮ মে) তাদের টাওয়ারে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, মো. আলতাফ হুসাইন ও মো. নাইয়ার আজম, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী ও ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল এস এম রবিউল হাসানসহ ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া ব্যাংকের সব জোনপ্রধান, শাখাপ্রধান, উপশাখা ইনচার্জ ও বিদেশে দায়িত্বরত প্রতিনিধিরা ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ১১০ টাকা লিটারেই সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি
পরবর্তী নিবন্ধনতুন আমদানি নীতি,চিংড়ি, ঘন চিনিসহ ২৬ শ্রেণির পণ্য আমদানি নিষিদ্ধ