
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ দাবা ফেডারেশ আয়োজিত আন্তঃব্যাংক দলগত দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে জনতা ব্যাংক লিমিটেড। গত মঙ্গলবার (৩১/০৫/২২) বাংলাদেশ দাবা ফেডারেশন হতে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহনের পর দলটি ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান এবং এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদের সাথে সাক্ষাত করে। জনতা ব্যাংকের সিনিয়র অফিসার ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনের নেতৃত্বে সিনিয়র অফিসার মিহির লাল দাস, অফিসার আনিসুর রহমান ও অফিসার মোঃ মুনিরুল ইসলাম প্রতিযোগিতায় অংশ নেন। দলটির সমন্বয়ক ছিলেন উপমহাব্যবস্থাপক মীর্জা মোঃ আব্দুল বাছেত। জনতা ব্যাংক ৭ খেলায় ১৩ পয়েন্ট অর্জন করে প্রতিপক্ষ সোনালী ব্যাংক লিমিটেডকে হারিয়ে শিরোপা জিতে নেয়।


