Friday, September 18, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ব্র্যাক ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয়

ব্র্যাক ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয়

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয়ের করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

সোমবার (৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের রেটিং অনুযায়ী ব্র্যাক ব্যাংকের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-১।

২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে ব্র্যাক ব্যাংকের এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশের অর্থনীতিতে আইসিএসবির অবদান অনস্বীকার্য : বিএসইসি চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধআরও আড়াই লাখ টন চাল আমদানির অনুমতি পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান