Saturday, September 19, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা সোনালী ব্যাংকের ১৫তম বার্ষিক সাধারণ সভা

সোনালী ব্যাংকের ১৫তম বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক : সোনালী ব্যাংক লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে পর্ষদ সভাকক্ষে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।

সভায় অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে অংশ নেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল্যাহ হারুন পাশা।

সভায় অন্যদের মধ্যে অংশ নেন ব্যাংকের পরিচালক একেএম কামরুল ইসলাম, ইশতিয়াকক আহমদে চৗধুরী, ড. দৌলতুন্নাহার খানম, মোল্লা আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. মোহাম্মদ কায়কাবাদ, ড. মো. মতিউর রহমান, সোনালী ব্যাংকরে সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান।

সভায় পরিচালকমণ্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষকদের প্রতিবেদনসহ ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের স্থিতিপত্র এবং লাভ-ক্ষতির হিসাব গ্রহণ, বিবেচেনা এবং অনুমোদন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড